ইউএমএফ-এর আহবায়ক আনজাম খালেক যোগ দিলেন ডিবিসি নিউজে

চুয়াডাঙ্গা জেলার কৃতিসন্তান আনজাম খালেক দেশের নিউজ ভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজে সিনিয়র রিপোর্টার  হিসেবে যোগদান করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনজাম খালেকের পেশাগত জীবনে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, যা ডিবিসি নিউজের পাশাপাশি দেশের সাংবাদিকতা অঙ্গনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সাংবাদিকতা জীবনের শুরু থেকেই তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গার জনপ্রিয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করার মাধ্যমে তিনি সাংবাদিকতা পেশার প্রাথমিক ভিত্তি গড়ে তোলেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও কল্যাণ প্রশ্নেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন ইউনাইটেড মিডিয়া ফোরাম-এর আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও পেশাগত মর্যাদা রক্ষায় তার এই ভূমিকা সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

আনজাম খালেক বিশেষ প্রতিবেদন ও অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, স্পেশাল রিপোর্ট অ্যাওয়ার্ড ও সেরা সাংবাদিকের অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা লাভ করেছেন।

প্রসঙ্গত, ডিবিসি নিউজে যোগদানের আগে তিনি গ্লোবাল টেলিভিশনে বিশেষ প্রতিবেদক হিসেবে টানা তিন বছর দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি এসএ টিভি, সময় টেলিভিশন, আনন্দ টিভি, একুশে টেলিভিশনসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন।


WRITE A COMMENT