কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান সেনাপ্রধানের

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য  আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার সকালে খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস)-এ আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। 

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগণের  উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান তাঁর  বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথাও উল্লেখ করেন।

WRITE A COMMENT