গ্যালারির ১৮ হাজার টিকিট এক ঘন্টায় শেষ !

এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ ও হংকং ম্যাচের ১৮ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে  টিকিট বিক্রি শুরু হলে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এক ঘণ্টার মধ্যে  শেষ হয়ে যায় সব টিকিট।

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে  এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি। 

ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ 

সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হওয়ায় এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেয় বাফুফে।


WRITE A COMMENT