বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ড. ইউনুস ইতালিতে পৌঁছেছেন

বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি‘র রাজধানী রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তিনি রোম ফিউমিসিনো বিমানবন্দর পৌঁছান।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি‘র রাজধানী রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ।প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ইতালি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

এফএওর সদর দপ্তরে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এবারের ইভেন্ট।

এর আগে, বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে তিনি রওনা দেন।

WRITE A COMMENT