যেকোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো সময় কার্যক্রম সচল করা হতে পারে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডমুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, 'আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে।'

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বরজাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএঅধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, 'কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে।'

প্রধান উপদেষ্টা বলেন, 'আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি নাতবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।'

ইউনূস বলেন, 'আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারে নি। তারা মানুষ হত্যা করেছে। এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে।'

WRITE A COMMENT