কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
হামাসের অবস্থানগুলোতে মঙ্গলবার (২১ অক্টোবর) একাধিক ইসরায়েলি প্রাণঘাতী হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ১১ দিন ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ করেন।
শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে আমির বলেন, ‘আমরা ফিলিস্তিনে ইসরায়েলের সব চুক্তি লঙ্ঘন করা কার্যক্রমের নিন্দা জানাই। বিশেষ করে গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অযোগ্য স্থানে পরিণত করা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন উল্লেখযোগ্য।
উল্লেখ্য, হামাসের অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর এমন মন্তব্য এসেছে। কাতার এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে রবিবার (১৯ অক্টোবর) গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সংসদ নেসেটে সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।



