প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা যমুনায় যাচ্ছেন বলে জানা গেছে।।
তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা।
জানা যায়, বৈঠকে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল।



