খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ভাইস চেয়ারম্যান আজম খান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার (১ ডিসেম্বরবেলা পৌনে দুইটার দিকে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে তিনি এ কথা জানান।

আজম খান বলেন, ‘বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিউ থেকে আইসিউএরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট – যাই বলেন। আমি এগুলোর বাইরে বলব যেম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।

বিএনপি নেতা আরও বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেনতিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা নেই।

প্রসঙ্গত, খালেদা জিয়া। তাঁর লিভার, কিডনি, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন । গত ২৩ নভেম্বর রাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

WRITE A COMMENT