হাদির মরদেহ লাল-সবুজ কফিনে দেশের পথে

৭দিন জীবন মৃত্যুর লড়াই শেষে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি। লালসবুজের কফিনে তিনি নিথর দেহে বাংলাদেশে ফিরছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বরবাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৮৫ ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে।

লাশবন্দি কফিন নিয়ে দুপুরে ওসমান হাদি‘ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। এতে লিখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাইযাতে আমার স্পেশাল কফিন লাগবেখুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

উল্লেখ্যবৃহস্পতিবার (১৮ ডিসেম্বররাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি।

WRITE A COMMENT