পাকিস্তানের কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণ নিহত ৮

পাকিস্তানের প্রাদেশিক রাজধানী শহর কোয়েটায় আধাসামরিক নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের বাইরে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই খবর জানিয়েছে। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও শব্দ শোনা গিয়েছিল।

ঘটনার পর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকারীরা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। যদিও সন্দেহ করা হচ্ছে, বিদ্রোহ-পীড়িত বেলুচিস্তানে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীকে প্রায়ই লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। 

WRITE A COMMENT