ঢাকা পৌঁছেছে শহীদ ওসমান হাদী

ঢাকা পৌঁছেছে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৫৮৫।

শুক্রবার (১৯ ডিসেম্বরসন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিজি৫৮৫ অবতরণ করে।

এর আগেফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরচাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকসহকারী পরিচালক (জনসংযোগমুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দর ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি।


এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে রাজধানী এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।

WRITE A COMMENT