জোবায়েদ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

জবির শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় আমরা প্রকাশ করব না।

আগামীকাল সকালে আমরা বিস্তারিত বিফ্রিং করব।’ 

এ সময় অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। কিছু বলব না। যা পেয়েছি কাল সকালেই বিস্তারিত জানানো হবে।

WRITE A COMMENT