মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাজধানী ফার্মগেটে আজ দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই সাড়ে ১২টার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ আছে।
মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।



