দেশের মোট ভোটার সংখ্যা জানালো নির্বাচন কমিশন

রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের  জানান দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৮৪ জন।

তিনি জানান, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লক্ষ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লক্ষ ৪ হাজার ৮৮০ জন।

উল্লেখ্য, তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়েছে ১৩ লক্ষের বেশি।


WRITE A COMMENT