তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে  অনিশ্চয়তা । নভেম্বরের শেষে দেশে ফেরার কথা থাকলেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানারকম গুঞ্জন।

আজ (১ডিসেম্বর) সোমবার দুপুরে সাংবাদিক ইলিয়াস হোসেন তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি পোস্ট করেন। 

সাংবাদিক ইলিয়াস তাঁর পোস্টে লেখেন, বিএনপির সিনিয়র অনেক নেতা চায় না তারেক রহমান দেশে ফিরুক৷ যে কারনে বিএনপি নেতারা তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোন পদক্ষেপ নেয় না৷ বিএনপির সকল কর্মীদের উচিত মাঠে নেমে আসা৷ দেশের অভ্যন্তরে আর্মি, পার্শ্ববর্তী বা দূরবর্তী কোন দেশের ষ'ড়'যন্ত্র থাকলেও তারা যেন বুঝতে পারে তারেক রহমান একা নন৷ 

তিনি আরো বলেন, যতটুকু জানি খালেদা জিয়া বারংবার তারেক রহমানের দেশে ফেরার বিরোধিতা করেছেন৷ নিশ্চয়ই তার কাছে নিরাপত্তাজনিত ঝুঁকির কোন তথ্য ছিলো৷ তবে বিএনপি কর্মীদের উচিত একটা গণবি'প্লব ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সহজ করা৷ 

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি তিনদিন আগেও বলেছি আজকেও বলছি খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ, অতএব নেতাকর্মীদের উচিত কোন খারাপ কিছু ঘটে যাবার আগেই তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত করা তানাহলে তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবে৷

প্রসঙ্গত, ২০০৮ সালের পর থেকে তারেক রহমান লন্ডনে স্বনির্বাসিত জীবন যাপন করছেন।

WRITE A COMMENT