নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে জানালেন প্রেস সচিব শফিকুল আলম

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে  তিনি বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে। 

শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন খুব শিগগির তফশিল ঘোষণা করবে। 

তিনি আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ডসংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্যও মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে, অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল।

তিনি বলেন, জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতিও নিচ্ছে।


WRITE A COMMENT